বাচ্চাদের খতনা করানোর সময়সীমা
প্রশ্ন: বাচ্চাদের খতনা করানোর বয়স কত বছর পর্যন্ত?
উত্তর:
সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে বালেগ হওয়ার আগ পর্যন্ত যেকোনো সময় খতনা করানো যেতে পারে। তবে ফিকাহবিদদের মতে, সাত কিংবা দশ বছরের ভেতরে খতনা করানো উত্তম এবং এর চেয়ে অধিক বিলম্ব না করা উচিত।
কোনো কারণে যদি বালেগ হওয়ার আগে খতনা করানো না হয়, তবে সাবালক হওয়ার পরও খতনা করানো জরুরি।
* সহীহ বুখারী: ২/৯৩৩
* আত-তবারানী আল-আওসাত: ১/৩৩৪
* মাজমাউয যাওয়ায়েদ: ৪/৯৫
* ফাতহুল বারী: ১০/৩৫৫
* তুহফাতুল মাওদূদ বি আহকামিল মাওলূদ: ১৪৮
* আদ্দুররুল মুখতার: ৬/৭৫১
* আল-বাহরুর রায়েক: ৮/৪৮৫
ইমাম ও খতীব: শ্রীনগর দক্ষিণ পাড়া মাঝি বাড়ী জামে মসজিদ, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

0 মন্তব্যসমূহ