চশমা চোখে দিয়ে নামাজ আদায়ের বিধান
#প্রশ্ন: চশমা চোখে দিয়ে নামাজ আদায় করা যাবে কি?
#উত্তর: চশমা চোখে রেখেই নামাজ পড়া জায়েজ আছে। তবে শর্ত হলো, সেজদা করার সময় কপাল এবং নাক যেন যথাযথভাবে ও পুরোপুরি জমিন বা জায়নামাজের সাথে লেগে যায়। যদি চশমার ফ্রেম বা গঠনের কারণে জমিনে নাক রাখা না যায়, তবে বিনা ওজরে এমন চশমা পরে নামাজ আদায় করা যাবে না। কারণ সেজদার সময় নাক জমিনে লাগানো ওয়াজিব, আর বিনা ওজরে নাক জমিনে না লাগিয়ে সেজদা করা মাকরুহে তাহরীমী।
* সহিহ মুসলিম: ১/১৯৩, হাদিস নং: ৪৯০ (দারু ইহইয়্যাত তুরাস আল-আরাবি, বৈরুত)
* আল-বাহরুর রায়েক: ১/৩১৭ (দারুল মাআরিফা, বৈরুত)
* ফাতাওয়া হিন্দিয়া: ১/২৮ (মাকতাবে বাযিদিয়া, কোয়েটা)
* ফাতাওয়া তাতারখানিয়া: ১/৫০৬ (জামেআহ ফারূকিয়া, করাচি)

0 মন্তব্যসমূহ