মাগরিবের ওয়াক্তের সময়সীমা ও বিধান
#প্রশ্ন: মাগরিবের সময় কতক্ষণ থাকে? এ নিয়ে আমাদের মাঝে বিতর্ক হলে গ্রামের একজন আলেম বলেছেন, ইশার সময় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত মাগরিবের নামাজের সময় থাকে। তার এই কথার যথার্থতা জানতে চাই।
গ্রামের ওই আলেম সাহেব সম্পূর্ণ ঠিক কথাই বলেছেন। সূর্যাস্তের পর থেকে পশ্চিম আকাশের শুভ্র বা সাদা আভা অদৃশ্য হওয়া পর্যন্ত মাগরিবের ওয়াক্ত স্থায়ী হয়। সাদা আভা বা শাফকে আবায়াদ মিলিয়ে যাওয়ার সাথে সাথেই এশার ওয়াক্ত শুরু হয়ে যায়; কারণ মাগরিব ও এশার ওয়াক্তের মাঝে কোনো ফাঁকা বা বিরতির সময় থাকে না।
ঋতুভেদে (শীত বা গ্রীষ্মকালে) মাগরিবের ওয়াক্ত কম-বেশি হয়ে থাকে এবং সাধারণত এটি ১ ঘণ্টা ২০ মিনিট থেকে ১ ঘণ্টা ৩৫ মিনিট পর্যন্ত দীর্ঘ হয়।
তবে মনে রাখতে হবে, মাগরিবের নামাজ আওয়াল ওয়াক্তে (শুরুতেই) পড়া মুস্তাহাব। বিনা ওজরে অতিরিক্ত দেরি করে আকাশে অনেক বেশি তারা প্রকাশ পাওয়া পর্যন্ত দেরি করা মাকরুহে তাহরিমি।
* রদ্দুল মুহতার: ১/৩৬৮
* কেফায়াতুল মুফতী: ৩/২৯
* সহীহ মুসলিম: ৫৬৪
* সুনানে তিরমিযী: ১৫১
* আল-আওসাত লিত-তবারানী: ১/৪২৭
* আল-বাহরুর রায়েক: ১/২৬১
* ফাতহুল কাদীর: ১/২৪৯
* আল-মাওসূআতুল ফিকহিয়্যাহ আল-কুওয়াইতিয়্যাহ: ২৭/১৩২
প্রিন্সিপাল: জামিউল উলূম আল-ইসলামিয়া মাদরাসা
পশ্চিম বেজগাঁও, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
ইমাম ও খতীব: শ্রীনগর দক্ষিণ পাড়া মাঝি বাড়ী জামে মসজিদ, শ্রীনগর, মুন্সীগঞ্জ।

0 মন্তব্যসমূহ