কাফফারা আদায়ের নিয়ম
মাসআলা : একটি রোযার জন্য দুই মাস ধারাবাহিকভাবে রোযা রাখতে হবে।
কোনো কারণে ধারাবাহিকতা ছুটে গেলে পুনরায় নতুন করে রোযা রাখতে হবে। পেছনের
রোযাগুলো কাফফারার রোযা হিসেবে ধর্তব্য হবে না। তবে মহিলাদের হায়েযের কারণে
ধারাবাহিকতা নষ্ট হলে অসুবিধা নেই।
ইবরাহীম নাখায়ী রাহ. বলেন, যার উপর
কাফফারা হিসেবে দুই মাস ধারাবাহিকভাবে
রোযা রাখা জরুরি সে যদি মাঝে অসুস্থ হওয়ার কারণে রোযা রাখতে না পারে, তাহলে আবার
নতুন করে রোযা রাখা শুরু করবে। —আলমুহাল্লা
৪/৩৩১; মাবসূত, সারাখসী ৭/১৪; আলবাহরুর
রায়েক ২/২৭৭; আলমুহীতুল বুরহানী ৫/১৯৬
0 মন্তব্যসমূহ