Header Ads Widget

Responsive Advertisement

ইফতারী সম্পর্কে মাসায়েল

 

মাসআলা : দেরি না করে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা মুস্তাহাব।

হাদীস শরীফে আছে

لاَ يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الفِطْرَ.

যতদিন মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততদিন তারা কল্যাণের উপর থাকবে। সহীহ বুখারীহাদীস ১৯৫৭

মাসআলা : মাগরিবের নামায পড়ার আগেই ইফতার করে নেবেযেন সূর্যাস্তের সাথে সাথে ইফতার করার সওয়াব পাওয়া যায়।

আনাস ইবনে মালিক রা. বলেনরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামায পড়ার আগে তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা। তাও না পেলে এক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। জামে তিরমিযীহাদীস ৬৯২

মাসআলা : খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে।

مَنْ وَجَدَ تَمْرًا فَلْيُفْطِرْ عَلَيْهِ، وَمَنْ لاَ، فَلْيُفْطِرْ عَلَى مَاءٍ، فَإِنَّ الْمَاءَ طَهُورٌ.

আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিতরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনযার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে। কেননা পানি হল পবিত্র। জামে তিরমিযীহাদীস ৬৯৪মুসান্নাফে আবদুর রাযযাকহাদীস ৭৫৮৬

ইফতারের সময় দুআ

ইফতারের সময় দুআ কবুল হয় তাই এ সময় বেশি বেশি দুআ-ইস্তিগফার করতে থাকবে। বিশেষত এই দুআ করবে

اَللهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ بِرَحْمَتِكَ الَّتِيْ وَسِعَتْ كُلَّ شَيْءٍ أَنْ تَغْفِرَ لِيْ.

قال البوصيري في الزوائد : هذا هديث صحيح، ورجاله ثقات.

হে আল্লাহ! আমি তোমার কাছে তোমার সেই রহমতের ওসীলায় প্রার্থনা করছিযা সকল বস্তুতে পরিব্যাপ্ততুমি আমাকে মাফ করে দাও। সুনানে ইবনে মাজাহহাদীস ১৭৫৩

আর ইফতার গ্রহণের সময় এ দুআ পড়বে

اَللهُمَّ لَكَ صُمْتُ وَعَلىٰ رِزْقِكَ أَفْطَرْتُ.

হে আল্লাহ! আমি তোমার জন্যই রোযা রেখেছিলাম এবং তোমার রিযিক দ্বারাই ইফতার করলাম। সুনানে আবু দাউদ হাদীস ২৩৫৮

ইফতারের পর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ পড়তেন

 ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوْقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ.

رواه أبو داود، وصححه الحاكم في المستدرك، ولم يتعقبه الذهبي.

পিপাসা দূর হলশিরা-উপশিরা সতেজ হল আর আল্লাহ তাআলা চান তো রোযার সওয়াব লিপিবদ্ধ হল। সুনানে আবু দাউদহাদীস ২৩৫৭মুসতাদরাকে হাকেমহাদীস ১৫৭৬

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ