Header Ads Widget

Responsive Advertisement

রোজার নিয়ত সম্পর্কে মাসআলা

 

নিয়ত

মাসআলা : রোযার নিয়ত করা ফরয। নিয়ত অর্থ সংকল্প। যেমনমনে মনে এ সংকল্প করবেআমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোযা রাখছি। মুখে বলা জরুরি নয়।

হাদীস শরীফে আছেসকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহীহ বুখারী ১/২বাদায়েউস সানায়ে ২/২২৬

মাসআলা : ফরয রোযার নিয়ত রাতেই করা উত্তম।

উম্মুল মুমিনীন হাফসা রা. বলেনরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ.

যে ব্যক্তি ফজরের আগে রোযা রাখার নিয়ত করবে না তার রোযা (পূর্ণাঙ্গ) হবে না। সুনানে আবু দাউদহাদীস ২৪৫৪আলবাহরুর রায়েক ২/২৫৯২৬০বাদায়েউস সানায়ে ২/২২৯

মাসআলা : রাতে নিয়ত করতে না পারলে দিনে সূর্য ঢলার প্রায় এক ঘণ্টা আগে নিয়ত করলেও রোযা হয়ে যাবে।

সালামা ইবনুল আকওয়া রা. বলেন, (আশুরার রোযা যখন ফরয ছিল তখন) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা করতে বললেনযে সকাল থেকে কিছু খায়নি সে বাকি দিন রোযা রাখবে আর যে খেয়েছে সেও বাকি দিন রোযা রাখবে। কারণ আজ আশুরা। সহীহ বুখারীহাদীস ২০০৭

আবদুল করীম জাযারী রাহ. বলেনকিছু লোক সকালে চাঁদ দেখার সাক্ষ্য দিল। তখন উমর ইবনে আবদুল আযীয রাহ. বললেনযে ব্যক্তি (ইতিমধ্যে কিছু) খেয়েছে সে বাকি দিন খাওয়া থেকে বিরত থাকবে। আর যে খায়নি সে বাকি দিন রোযা রাখবে। আলমুহাল্লা ৪/২৯৩বাদায়েউস সানায়ে ২/২২৯ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৬

মাসআলা : পুরো রমযানের জন্য একত্রে নিয়ত করা যথেষ্ট নয়বরং প্রত্যেক রোযার পৃথক নিয়ত করতে হবে। কারণ প্রতিটি রোযা ভিন্ন ভিন্ন আমল (ইবাদত)। আর প্রতিটি আমলের জন্যই নিয়ত করা জরুরি।

হাদীস শরীফে আছেসকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সহীহ বুখারী ১/২আরো দেখুন : আলমুহাল্লা ৪/২৮৫মাবসূতসারাখসী ৩/৬০ফাতাওয়া হিন্দিয়া ১/১৯৫

মাসআলা : রাতে রোযার নিয়ত করলেও সুবহে সাদিক পর্যন্ত পানাহার ও স্ত্রী-মিলনের অবকাশ থাকে। এতে নিয়তের কোনো ক্ষতি হবে না।

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন

اُحِلَّ لَكُمْ لَیْلَةَ الصِّیَامِ الرَّفَثُ اِلٰی نِسَآىِٕكُمْ.

রমযানের রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ হালাল করা হয়েছে। সূরা বাকারা (২) : ১৮৭

মাসআলা : নিয়তের সময় শুরু হয় পূর্বের দিনের সূর্যাস্তের পর থেকে। যেমনমঙ্গলবারের রোযার নিয়ত সোমবার দিবাগত রাত তথা সূর্যাস্তের পর থেকে করা যায়। সোমবার সূর্যাস্তের পূর্বে মঙ্গলবারের রোযার নিয়ত করা যথেষ্ট নয়। কেননাহাদীস শরীফে রাতে নিয়ত করার কথা বলা হয়েছে। আলমুহীতুল বুরহানী ৩/৩৪৩রদ্দুল মুহতার ২/৩৭৭

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ