Header Ads Widget

Responsive Advertisement

সাহরী সম্পর্কে মাসায়েল

 

সাহরী

মাসআলা : সাহরী খাওয়া সুন্নত। পেট ভরে খাওয়া জরুরি নয়এক ঢোক পানি পান করলেও সাহরীর সুন্নত আদায় হবে।

হাদীস শরীফে আছেরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন

تَسَحَّرُوا، فَإِنَّ فِي السُّحُورِ بَرَكَةً.

তোমরা সাহরী খাও। কেননাসাহরীতে বরকত রয়েছে। সহীহ মুসলিমহাদীস ১০৯৫

অন্য হাদীসে বলা হয়েছেসাহরী খাওয়া বরকতপূর্ণ কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। এক ঢোক পানি দিয়ে হলেও সাহরী কর। কারণ যারা সাহরী খায় আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফিরিশতারা তাদের জন্য রহমতের দুআ করেন। মুসনাদে আহমাদ ৩/১২মুসান্নাফে ইবনে আবী শায়বাহাদীস ৯০১০সহীহ ইবনে হিব্বানহাদীস ৩৪৭৬

মাসআলা : সুবহে সাদিকের কাছাকাছি সময় সাহরী খাওয়া মুস্তাহাব। তবে এত দেরি করা মাকরূহ যেসুবহে সাদিক হয়ে যাওয়ার আশঙ্কা হয়।

আবদুল্লাহ ইবনে আব্বাস রা. থেকে বর্ণিতরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন

إِنَّا مَعَاشِرَ الْأَنْبِيَاءِ أُمِرْنَا أَنْ نُعَجِّلَ فِطْرَنَا، وَأَنْ نُؤَخِّرَ سَحُورَنَا.

قال الهيثمي رجاله رجال الصحيح.

সকল নবীকে সময় হওয়ার পরপরই ইফতার তাড়াতাড়ি করতে এবং সাহরী শেষ সময়ে খেতে আদেশ করা হয়েছে। আলমুজামুল আওসাততবারানীহাদীস ১৮৮৪মাজমাউয যাওয়ায়েদ ৩/৩৬৮

আমর ইবনে মায়মুন আলআওদী রাহ. বলেনসাহাবায়ে কেরাম দ্রুত ইফতার করতেন আর শেষ সময়ে সাহরী খেতেন। মুসান্নাফে আবদুর রাযযাকহাদীস ৭৫৯১মুসান্নাফে ইবনে আবী শাইবাহাদীস ৯০২৫

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ